shaheen education family

আবাসিক তথ্যাদি

শাহীন স্কুল এন্ড ক্যাডেট কোচিং

কেন ভর্তি হবে

♦ চমৎকার লোকেশন, উন্নত পরিবেশ ও অত্যাধুনিক পরিপাটি ক্যাম্পাস (ধুমপান, রাজনীতি, কোলাহলমুক্ত) ও পাঠদানসহ সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক সিসি টিভি দ্বারা পর্যবেক্ষণ ।

♦ সু-পরিসর শ্রেণিকক্ষ, পর্যাপ্ত আলো-বাতাস সুবিধাসহ হোয়াইটবোর্ড ও মার্কারপেনের মাধ্যমে ক্লাস নেওয়ার সু-ব্যবস্থা । সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা ।

♦ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য SEF FOUNDATION বৃত্তি ।

♦ আধুনিক ডিজাইন ও রং এর সমন্বয়ে তৈরি শিক্ষার্থীদের স্কুল ড্রেস, টাই ও আইডি কার্ড ।

♦ ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ ।

♦ বিনোদনমূলক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের সুযোগ (শিক্ষাসফর, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা) ।

♦ অত্যাধুনিক জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ।

♦ কঠোর নিয়মানুবর্তিতা ও ছাত্র-ছাত্রীদের পৃথক আবাসিক ব্যবস্থা ।

♦ অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে মোবাইলে যোগাযোগ ।

♦ ষ্ট্যান্ডার্ড সিট ক্যাপাসিটি, প্রতি কক্ষে সীমিত আসন ।

♦ রুটিন ভিত্তিক Zoom/Messenger/Room এ পৃথক পৃথক ব্যাচ অনুযায়ী ক্লাস । (বিশেষ ক্ষেত্রে)

♦ Google Form এর মাধ্যমে কুইজ/নৈর্ব্যক্তিক টেস্ট নেওয়া । (বিশেষ ক্লাসগুলোতে)

♦ শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে অনলাইনে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের ব্যবস্থা ।

♦ প্রতিদিনের স্কুলের ক্লাস লেকচার রেকর্ড করে অভিভাবকের নিকট প্রেরণ করা । যাতে কোন শিক্ষার্থী কোন কারণে স্কুলে না আসলেও অথবা ক্লাসের লেকচার ভালোভাবে না বুঝতে পারলে রেকর্ডকৃত ভিডিও ক্লাস দেখে পড়া বুঝে নিতে পারে ।

♦ করোনার প্রান্তিক মুহূর্তে অনলাইন ক্লাস কার্যক্রমে শাহীন শিক্ষা পরিবার অন্যতম ভূমিকা পালন করেছে।

আবাসিক সম্পর্কিত তথ্যাদি

বাংলাদেশের রাজধানী না হয়েও টাঙ্গাইল শিক্ষা নগরী হিসেবে সমগ্র দেশে এক সুবিশাল খ্যাতি অর্জন করতে সক্ষম হযেছে । টাঙ্গাইলের সে সুনাম অক্ষুন্ন রাখতে প্রতিটি আবাসিক ভবনের জন্য সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত আছেন তারুণ্য ও মেধার আলোকে উজ্জীবিত দীর্ঘ কয়েক বৎসরের অভিজ্ঞ একাধিক শিক্ষক যাদের কাজ হচ্ছে-

লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করা

আবাসিক ভবনের নিয়ম শৃঙ্খলা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রেখে সার্বক্ষণিক লেখাপড়ার পরিবেশ বজায় রাখা ।
স্কুল/কোচিং থেকে দেওয়া প্রতিদিনের পাঠগুলো অতিরিক্ত ক্লাসের মাধ্যমে পুনরায় বুঝিয়ে নির্ভুলভাবে আদায় করা।

চেয়ারম্যান স্যার এর দিকনির্দেশনা বাস্তবায়ন করা

জবাবদিহিতা ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে শিক্ষার্থীর সাপ্তাহিক/মাসিক প্রভৃতি পরীক্ষার ফলাফল অভিভাবকদের অবহিত করানো । সর্বোপরি ‘শাহীন শিক্ষা পরিবার’ এর প্রতিটি শাখা কার্যক্রম চেয়ারম্যান স্যারের দিক নির্দেশনায় পরিচালিত হয় । ফলে যে কোন শিক্ষার্থীর ফলাফল খারাপ, পড়া অনাদায়, নিয়ম কানুন লঙ্ঘনের জন্যও সংশ্লিষ্ট শিক্ষককে আবাসিক প্রধান বা শাখা প্রধান বা চেয়ারম্যান স্যারের নিকট জবাবদিহি করতে হয় ।

সার্বক্ষণিক তদারকি ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা

অভিজ্ঞ আবাসিক শিক্ষকমন্ডলীকে নিয়ন্ত্রণ এবং ছাত্র-ছাত্রীদের অধিক সেবা প্রদানের জন্য রয়েছেন প্রতিটি আবাসিক ভবনে একজন করে হোস্টেল সুপার, যার কাজ হচ্ছে চেয়ারম্যান স্যারের নির্দেশিত প্রতিটি আদেশ-নিষেধ আবাসিকে যথাযথ পালিত হয় কি না তা সার্বক্ষণিক তদারকি করা ।
অসুস্থ হলে তাৎক্ষণিক সেবা শুশ্রুষা ও সর্বোচ্চ চিকিৎসা সুবিধা ।

আবাসিক এর বিশেষ সুবিধাদি
বিশেষ সুবিধা

☛ একই নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আবাসিক ভবন, একাডেমিক ভবন, ডাইনিং ও খেলার মাঠ রয়েছে
☛ প্রতিটি ভবনের দায়িত্বে একাধিক নিরাপত্তা রক্ষী । আবাসিক ভবনে অভিভাবকদের যাতায়াত নিয়ন্ত্রিত । সপ্তাহে     শুধুমাত্র শুক্রবার সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত অভিভাবকগণ সাক্ষাত করতে পারবেন ।
☛ আবাসিক ছাত্রদের খোঁজ-খবর নিতে প্রতিটি শাখায় একাধিক ফোন ও মোবাইল ফোনের ব্যবস্থা রয়েছে ।

খাবার তালিকা

সকাল       :   ভাত, ভর্তা/সবজি, ডাউল, ভাজি, ডিম অথবা খিচুড়ি ।
দুপুর         :   ভাত, সবজি, মাছ অথবা মাংসের তরকারি ও ডাউল ।
বিকাল       :   মিষ্টি, কলা-রুটি, জিলাপি, সমুচা, সিংগাড়া ইত্যাদি ।
রাত           :   ভাত, সবজি/ডিম/মাছ/মাংসের তরকারি ও ডাউল ।
বিশেষ       :   পোলাও, গরু/খাসি/মুরগির মাংস, বুটের ডাউল, মিষ্টি/কোমল পানীয়/দই ইত্যাদি ।
শুক্রবার    :   সুবিধা বা ইচ্ছানুযায়ী স্ব-স্ব শুষ্ক খাবার থেতে পারবে ।

( হিন্দু ছাত্রদের জন্য আলাদাভাবে খাবারের ব্যবস্থা, তাছাড়াও শারীরিক সমস্যায় চাহিদামত খাবার সরবরাহের ব্যবস্থা )

চিত্ত-বিনোদন এর ব্যবস্থা

☛ বিনোদনের জন্য নির্ধারিত সময়ে শ্রেণি অনুযায়ী সপ্তাহে ১ দিন বা ২ দিন টেলিভিশন দেখা এবং প্রতিদিন নির্দিষ্ট     সময়ে খেলাধুলার ব্যবস্থা করা ।
☛ ছাত্রদের জন্য ইনডোর খেলাধুলার ব্যবস্থা করা ।
☛ দেশ ও বিদেশ সম্পর্কে জানতে পত্রিকা পাঠের ব্যবস্থা ।
☛ বিতর্ক প্রতিযোগিতা বা সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ ।
☛ আবাসিক শিক্ষকদের উদ্যোগে সাপ্তাহিক ছুটির দিনে ঐতিহাসিক কোন স্থান বা পার্কে বেড়ানোর ব্যবস্থা করা ।

Scroll to Top