পরিচালনা পদ্ধতি
শাহীন স্কুল এন্ড ক্যাডেট কোচিং
ব্যতিক্রমি দিকসমূহ
♦ সঠিক নিয়মে বর্ণ লেখা এবং হাতের লেখা সুন্দর করার কৌশল শিক্ষা দেওয়া হয় ।
♦ সপ্তাহের শুরুতে সাপ্তাহিক পড়ার তালিকা ও পাঠ্য বইকে প্রাধান্য দিয়ে সহজ ও সাবলিল ভাষায় তৈরিকৃত নোট প্রদান ।
♦ স্কুল কর্তৃপক্ষ কর্তৃক প্রশ্নপত্র প্রণয়ন, নিরপেক্ষ পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়ন ।
♦ মেধাবী শিক্ষার্থীদের পরীক্ষান্তে পুরস্কার প্রদান ।
♦ পাঠদানের কৌশল সম্পর্কে ধারণা নেওয়ার জন্য শিক্ষকদের মাসিক ২ ঘন্টার শ্রেণিভিত্তিক পরামর্শ সভা করা হয় । এক শাখার শিক্ষক অন্য শাখায় প্রেরণ করে, দুই ভাবে মতামত গ্রহণের মধ্যদিয়ে শিক্ষকদের আদর্শ শিক্ষকে রূপান্তর । উদাহরণস্বরূপ নিজের ভুলগুলো সংশোধন এবং অন্যের ভুলগুলো নির্বাচন করা, অতঃপর আলোচনা করে পাঠদানের সঠিক সিদ্ধান্ত নেওয়া ।
♦ নবম ও দশম শ্রেণিতে সর্বোচ্চ মান অর্জনের জন্য কলেজ প্রভাষক দ্বারা পাঠদান ।
♦ পাঠ্যপুস্তকের পাশাপাশি মেধা বিকাশে থাকছে Hand Writing & Spoken English, শিষ্টাচার, সাধারণ জ্ঞান ও কম্পিউটার ক্লাস ।
♦ সাপ্তাহিক মূল্যায়ন, পাক্ষিক ও মাসিক পরীক্ষা ।
♦ গ্রেডিং পদ্ধতিতে প্রতিদিনের পড়া প্রতিদিনই অদায় এবং দৈনিক পাঠ মূল্যায়ন কার্ডের মাধ্যমে অভিভাবককে অবহিতকরণ ।
♦ তিন মাস পর পর শিক্ষক-অভিভাবক সমাবেশ ।
♦ নিয়মিত Practical ক্লাসের ব্যবস্থা এবং প্রজেক্টর ব্যবহার করে বিশেষ ক্লাস নেওয়া ।
♦ গণিত ও ইংরেজি বিষয়ে নিয়মিত Extra Care (এজন্য অতিরিক্ত কোন ফি নেওয়া হয় না) ।
♦ শিক্ষকদের Monthly Home Visit.
সকল ক্যাম্পাস পরিচালনা পদ্ধতি
বর্তমানে ‘শাহীন শিক্ষা পরিবার’ এর মাধ্যমে প্রত্যক্ষভাবে সেবা পাচ্ছে ৮ টি বিভাগীয় শহরসহ ৩২ টি জেলার ১০৮ টি ক্যাম্পাসের শিক্ষার্থীবৃন্দ আর পরোক্ষভাবে ৬৪ টি জেলার শিক্ষার্থীবৃন্দ । আমাদের গৌরবময় ফলাফলই বলে দেয় প্রতিষ্ঠানের অবস্থান । যুগের চাহিদানুযায়ী, আধুনিকত্বের ছোঁয়ায়, গবেষণালব্ধ পদ্ধতিতে আরও পরিমার্জিত ধারায় ২০২৩ সনে ৩২ তম বর্ষের শুভযাত্রায় আমরা । এক নজরে ‘শাহীন শিক্ষা পরিবার’ এর সকল ক্যাম্পাস পরিচালনা পদ্ধতি-



অভিন্ন পাঠদান ব্যবস্থা
✔ সরাসরি টাঙ্গাইল হতে net-এ প্রেরিত অনুরূপ পড়ার চার্ট এর মাধ্যমে পাঠদান, যাতে শিক্ষক কম-বেশি বা নিজ ইচ্ছানুযায়ী পড়াতে না পারেন ।
✔ টাঙ্গাইল থেকে net-এ প্রেরিত মাসিক/সেমিস্টার পরীক্ষার অনুরূপ প্রশ্নে পরীক্ষা গ্রহণ, যাতে সিলেবাসের সকল পাঠ পড়াতে বাধ্য হন । তাছাড়াও পাঠদানে ফাঁকি বা কোন শিক্ষার্থীকে প্রশ্ন দাগিয়ে দেওয়ার সুযোগ থাকে না ।
পরীক্ষা গ্রহণ পদ্ধতি
✔ পাঠদানকারী শিক্ষক যাতে কোন শিক্ষার্থীকে পরীক্ষার হলে কিছু বলে দিতে না পারেন সেজন্য শ্রেণি শিক্ষক ব্যতিত অন্য শিক্ষক দ্বারা পরীক্ষা গ্রহণের ব্যবস্থা ।
✔ অন্য শ্রেণির শিক্ষক দ্বারা সেমিস্টার পরীক্ষার খাতা মূল্যায়ন করা যাতে পছন্দের শিক্ষার্থীকে বেশি নম্বর দিতে না পারেন ।
✔ একবার লেখা = দশবার পড়া । তাই প্রতিদিন মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় যাতে পরীক্ষা ভীতি দূর হয় এবং নির্দষ্ট সময়েই যেন পাবলিক পরীক্ষার উত্তর দিতে সক্ষম হয় ।
বোর্ড বইয়ের প্রতি গুরুত্ব প্রদান
✔ বোর্ড বইয়ের প্রতি অধিক গুরুত্ব দেয়া যাতে পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ ভাল ফলাফল করতে সক্ষম হয় । কারণ প্রতিটি পাবলিক পরীক্ষায় শুধুমাত্র বোর্ড বই হতেই প্রশ্ন হয় ।
✔ সঠিক নিয়মে বর্ণ শেখানোর ব্যবস্থা যাতে শিক্ষার্থী একটি বর্ণ শিখে সহজেই অনেকগুলো বর্ণ সঠিক নিয়মে লিখতে পারে, লেখা যেন সুন্দর হয় এবং দ্রুতগতিতে লিখতে পারে । যেমনঃ ‘ব’ বর্ণটি সঠিকভাবে শিখলে ক – র – ধ – ঝ ইত্যাদি সঠিকভাবে পারা যায় ।
স্পেশাল কেয়ার
✔ ৩য় এবং ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার সিলেবাসের প্রতি লক্ষ্য রেখে পাঠদান, ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ৮ম শ্রেণির জে.এস.সি পরীক্ষার সিলেবাসের প্রতি লক্ষ্য রেখে পাঠদান যাতে শাহীন শিক্ষা পরিবার টাঙ্গাইলের মত দেশ সেরা ফলাফল করতে সক্ষম হয় । (শাহীন শিক্ষা পরিবার, টাঙ্গাইলের শিক্ষার্থীরা ২০০৪, ২০০৮, ২০০৯, ২০১০ সনে বাংলাদেশে ১ম স্থান অর্জন করেছে।)
✔ সর্বোপরি, প্রতিটি শ্রেণির প্রতিটি শিক্ষককে গ্রুপিং পদ্ধতিতে শাহীন শিক্ষা পরিবার টাঙ্গাইলের ট্রেনিং সেন্টারে নিয়ে ট্রেনিং করানো যাতে সারা বাংলাদেশে সকল শাখার পাঠদান, খাতা মূল্যায়ন পদ্ধতি প্রভৃতি টাঙ্গাইলের অনুরূপ হয় ।
✔ মুসলমানদের জন্য আরবী পাঠদান (ফ্রি) যাতে প্রতিটি শিক্ষার্থী ইসলামী আদর্শে চলতে সক্ষম হয় ।