অনলাইন কার্যক্রমে এগিয়ে যাচ্ছে শাহীন শিক্ষা পরিবার
শাহীন শিক্ষা পরিবার জানিয়েছে, করোনাকালে ৩২ জেলার ১০৭টি ক্যাম্পাসের শিক্ষার্থীদের ভিডিও ক্লাস, মেসেঞ্জার গ্রুপ ও বাসায় পরীক্ষার মাধ্যমে পাঠদান চালিয়ে যাচ্ছে তারা। মহামারির পরও ভার্চ্যুয়াল ক্লাস চালু রাখার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।


