মুহ্তামিম নিয়োগ-২০২৬
পদের নাম: মুহ্তামিম/শাখা পরিচালক পদ সংখ্যা: ৪০ জন। প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নিয়োগের পর স্থায়ীভাবে একটি শাখার মুহ্তামিম/শাখা পরিচালক হওয়ার সুবর্ণ সুযোগ। বিনা পুঁজিতে ৩ মাস থেকে ৬ মাস পর শাহীন শিক্ষা পরিবার এর অঙ্গপ্রতিষ্ঠানএর একটি জেলা/উপজেলা/বাণিজ্যিক এলাকায় শাখা প্রধান/মুহ্তামিম হওয়ার পাশাপাশি ১৫,০০০/- মাসিক বেতনসহ ১৫% পর্যন্ত অংশীদার হিসেবে লভ্যাংশ প্রাপ্তির সুযোগ! সেই সাথে প্রশিক্ষণকালীন মাসিক ১০ থেকে ১৫,০০০/- টাকা সম্মানি হিসেবে প্রদান করা হবে। প্রশিক্ষণের সময়কাল ৩ মাস। মুহ্তামিম/শাখা পরিচালক পদে আবেদনের জন্য যেসব যোগ্যতা থাকতে হবে: 🔹 আমল, আখলাক ও আফকার সুন্নাহ্সম্মত এবং র্শিক ও বিদ্আতমুক্ত হওয়া। 🔹 কৃতিত্বের সাথে তাকমিল/কামিল পাস সম্পন্ন করা। (মিয়ারী কোন ফান্নে তাখাস্সুস সম্পন্নকারীকে প্রাধান্য দেওয়া হবে)। 🔹 শিক্ষা ও প্রশাসনিক বিষয়ে শাহীন শিক্ষা পরিবার এর যাবতীয় নির্দেশনা আন্তরিকতার সাথে মেনে নিয়ে নিজেকে তৈরি করার মানসিকতা থাকা। 🔹 ট্রেনিং চলাকালীন ট্রেনিং সেন্টারে স্ব-শরীরে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করা। তবে প্রথম ১ মাস অনলাইনে বাসায় অবস্থান করে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। 🔹 প্রশিক্ষণ শেষে ৬৫% এর উপর নম্বরধারী প্রার্থীগণ পরিচালক পদে নিয়োগ পাবে তবে ৬৫% মার্ক এর নিচে নম্বরধারী প্রার্থীগণ এর কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী নির্ধারিত শাখায় মানসম্মত বেতনে শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পাবে। তবে পরবর্তী বছর আবারও শাখা পরিচালক হিসেবে আবেদন করলে, তার জন্য শিক্ষক হিসেবে কাজ করার প্রেক্ষিতে শাখা পরিচালক পদে অধিকতর যোগ্যতাসম্পন্ন হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, প্রশিক্ষণকালীন বেতন/সম্মানি প্রশিক্ষণ শুরুর ২য় মাস হতে প্রদান করা হবে। 🔹 ট্রেনিং এর আগে অবশ্যই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ▶️শাহীন ইসলামিক স্কুলের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে তথ্যাদি পূরণ করে নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার/স্বহস্তে পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা ২কপি ছবি সংযুক্ত করতে হবে।তবে অন্য কোন সার্টিফিকেটের কপি সংযুক্ত করতে হবে না।(ই-মেইল এর মাধ্যমে প্রেরিত কোন C.V/ ফরম গ্রহণযোগ্য নয়) ▶️ প্রতিষ্ঠান পরিচালনার পূর্ব অভিজ্ঞতা অথবা ইংরেজি অথবা আরবি ভাষায় পারদর্শী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।▶️ আবেদন ফরম ডাউনলোড করতে ভিজিট করুন: www.shaheen.edu.bd ▶️কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে WhatsApp এস.এম.এস করুন:০১৬৪৬-৩৯১৫৫৯ অথবা নিয়োগ বিজ্ঞপ্তির ফেসবুক পোস্টে কমেন্ট করুন। *** আবেদন ফরম পাঠানোর ঠিকানা:প্রধান কার্যালয়,শাহীন ইসলামিক স্কুল, রেজিস্ট্রিপাড়া, টাঙ্গাইল। *** আবেদন ফরম পাঠানোর শেষ সময় : ০৮/০৩/২০২৬ ইং বিকেল: ৫.০০ টা পর্যন্ত।*** লিখিত পরীক্ষার সময় : ১০/০৩/২০২৬ ইং রোজ: মঙ্গলবার।*** পরীক্ষার ভেন্যু : প্রধান কার্যালয়,শাহীন ইসলামিক স্কুল, রেজিস্ট্রিপাড়া, টাঙ্গাইল। আবেদন ফরম ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন আবেদন ফরম আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে অথবা স্বহস্তে জমা দিতে পারবেন বি.দ্র: ডাকযোগ/কুরিয়ার এর মাধ্যমে আবেদন ফরম এর প্রাপ্তি WhatsApp এস.এম.এস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আবেদনপত্র পাঠানোর ৭ দিনের মধ্যে ফিরতি এস.এম.এস না পেলে Shaheen Islamic School Tangail এর পেইজে নিয়োগ বিজ্ঞপ্তি পোস্টের কমেন্টস সেকশনে জানানোর জন্য বলা যাচ্ছে।