আমাদের কার্যক্রমসমূহ
শাহীন স্কুল এন্ড ক্যাডেট কোচিং
কার্যক্রমসমূহ
একাডেমিক কোচিং (১ম - ১০ম)
সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী “শাহীন স্কুল” পরিচালিত হয় । স্কুলটিতে উপকরণ ও বাস্তব উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীদের সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় পাঠদান করা হয় বলে অতিরিক্ত গৃহশিক্ষক বা কোচিং এর প্রয়োজন হয় না । স্কুলটিতে একাডেমিক শিক্ষার পাশাপাশি রয়েছে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, শরীর চর্চা ও শারীরিক কসরৎ, সাহিত্য ও সংস্কৃতির চর্চা এবং বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এর ব্যবস্থা ।
শিক্ষার্থীদের যুগোপযোগী ও ধারাবাহিক শিক্ষা প্রদানের লক্ষ্যে শাহীন শিক্ষা পরিবার -এর অভিজ্ঞ শিক্ষকমন্ডলী কর্তৃক রচিত ‘বেসিক প্রকাশনী’ ও ‘শাহীন পাবলিকেশন্স’ -এর প্রকাশিক বিভিন্ন গবেষণামূলক বই এর মাধ্যমে পাঠদান করা হয় । এ কারণে প্রাথমিক পর্যায় থেকেই ইংরেজি ও গণিতের ভিত্তি মজবুত হয় ।প্রতিদিন স্কুলে এবং শ্রেণিকক্ষে কথোপকথনের মাধ্যমে Spoken English এর চর্চা করা হয় । ফলে একজন শিক্ষার্থী ইংরেজি বিষয়ে তুলনামূলক অধিক জ্ঞান অর্জন করতে পারে । সহজ সরল Sentence ব্যবহার করে Spoken English কে আকর্ষণীয় করে উপস্থাপন করা হয় ।সপ্তাহের শুরুতে সাপ্তাহিক পড়ার তালিকা ও পাঠ্য বইকে প্রাধান্য দিয়ে সহজ ও সাবলিল ভাষায় তৈরিকৃত নোট প্রদান করা হয় ।সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা । বিনোদনের জন্য এবং স্কুলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করতে ছাতা, দোলনা, স্লিপার, ঢেঁকি প্রভৃতি রাইড্স এর সমন্বয়ে রয়েছে আকর্ষণীয় শিশু পার্ক ।
সরকারী অনুমোদন প্রাপ্ত বলে সরাসরি স্কুল থেকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ/ব্যবস্থা রয়েছে ।


প্রাথমিক শাখা (১ম-৫ম শ্রেণি)
“শাহীন শিক্ষা পরিবার” -এর প্রাথমিক শাখা অপ্রতিদ্বন্দ্বী ও বিকল্পহীন । বিশেষ করে প্রাথমিক বৃত্তিতে “শাহীন শিক্ষা পরিবার” -এর সুপরিকল্পিত পদ্ধতি, নির্ভরযোগ্য সিলেবাস প্রণয়ন, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী ফলাফলের কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে সাফল্যের শীর্ষে পৌঁছাতে সক্ষম হযেছে ।
প্রাথমিক সমাপনী/বৃত্তির গ্রুপ ভিত্তিক ব্যাচগুলোতে বছরের শুরু থেকেই বাৎসরিক পরিকল্পনা বিভাজনের মাধ্যমে পাঠদান করানো হয়, ফলে মেধাবী ছাত্র-ছাত্রীরা যেমন ভাল ফলাফল করতে পারে তেমনি অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীরাও মেধা বিকাশসহ বৃত্তি লাভে সমর্থ হয় ।
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি
✔️প্রতিটি ক্লাসে সপ্তাহের শুরুতে শ্রেণি উপযোগী নোট ও সাপ্তাহিক পড়ার তালিকা প্রদান করা হয় ।
✔️প্রতি সপ্তাহে ৩০ টি ক্লাসে ১৪ টি বিষয়ই পড়ানো হয় এবং প্রতিদিন বিষয়ভিত্তিক অবজেকটিভ পরীক্ষা নেওয়া হয় । সৃজনশীল পদ্ধতিতে পাঠদান ও উত্তর তৈরির কৌশল শেখানো হয় ।
✔️সপ্তাহে ৫ বা ৬ দিন ক্লাস এবং ৬ষ্ঠ/৭ম দিন ঐ পড়াগুলোর ওপর সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় এবং সাপ্তাহিক পরীক্ষার মেধাভিত্তিক ফলাফল ও পুরস্কার প্রদান করা হয় ।
✔️সাময়িক/নির্বাচনী, J.S.C এবং S.S.C পরীক্ষার পূর্বে বোর্ড পরীক্ষার অনূরূপ একাধিক মডেল টেস্ট গ্রহণ করা হয় । রয়েছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য মেধাভিত্তিক পৃথক ব্যাচ ।
✔️চেয়ারম্যান স্যার J.S.C ও S.S.C পরীক্ষার্থীদের সরাসরি তত্ত্বাবধান করে থাকেন ।