চ্যানেল আইয়ে শুক্রবার শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’
শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে ‘স্পেলিং স্টার ২০২৬’ শুক্রবার থেকে সম্প্রচারিত হবে। বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এই ইংরেজি বানান প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হয়েছে ৪০০ জন।










