ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ২১ শিক্ষার্থীর টাঙ্গাইলে হেলিকপ্টার ভ্রমণ
ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ টাঙ্গাইলের শাহীন স্কুলের ২১ শিক্ষার্থীকে কর্তৃপক্ষের উদ্যোগে হেলিকপ্টারে ভ্রমণ করানো হয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহ দিতে এ আয়োজন করা হয় বলে শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান জানিয়েছেন।










