শাখা আবেদনের শর্তাবলী শাহীন স্কুল এন্ড ক্যাডেট কোচিং প্রধান কার্যালয়: রেজিস্ট্রিপাড়া, টাঙ্গাইল মোবাইলঃ ০১৬৩১-৪৬৯০৮৫, ০১৬১৫-০১০৪৯১ শাহীন শিক্ষা পরিবারের শাখা আবেদনের শর্তাবলী : পুঁজি 1️⃣ শাখা প্রতিষ্ঠার জন্য প্রার্থীর কোন পুঁজির প্রয়োজন নেই। 2️⃣ শাহীন শিক্ষা পরিবার কর্তৃপক্ষ শাখা প্রতিষ্ঠার সকল খরচ বহন করবে। 3️⃣ প্রার্থীর সততা, দক্ষতা ও পরিশ্রমের বিপরীতে একটি নির্দিষ্ট অংশের মালিকানা পাবেন। যোগ্যতা 1️⃣ ইংরেজি অথবা গণিত বিষয়ে পাঠদানে পারদর্শী হতে হবে। 2️⃣ ইংরেজি অথবা গণিত বিষয়ে পাঠদানে পারদর্শী হলে প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে বি.এ অথবা সমমান পাস না হলেও চলবে। 3️⃣ শাহীন শিক্ষা পরিবারের যে কোন ক্যাম্পাসে কমপক্ষে দুই বছর সাধারণ শিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 4️⃣ শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে প্রার্থীকে সৎ ও পরিশ্রমী প্রমাণ করতে হবে। অন্যান্য শর্তাবলী 1️⃣ প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বি.এ অথবা সমমান পাস । 2️⃣ প্রার্থীর শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। 3️⃣ প্রার্থীর বিরুদ্ধে কোন অপরাধমূলক মামলা থাকতে পারবে না। 4️⃣ প্রার্থীকে শাহীন শিক্ষা পরিবারের নীতি ও নিয়মাবলী মেনে চলতে হবে। বিস্তারিত জানতে ই-মেইল করুন : corporate@shaheen.edu.bd