shaheen education family

আমাদের অর্জন

শাহীন স্কুল এন্ড ক্যাডেট কোচিং

বিশেষ দিকসমূহ

✔ অত্যাধুনিক পরিপাটি ক্যাম্পাস

✔ চমৎকার লোকেশন ও উন্নত পরিবেশ

✔ সুপরিসর শ্রেণীকক্ষ

✔ প্রতিটি শ্রেণিতে সীমিত আসন

✔ অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়

✔ দুর্বল ছাত্র/ছাত্রীর জন্য সময়ে সময়ে Extra Care.

✔ কঠোর নিয়মানুবর্তিতা ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা

✔ SEF Foundation বৃত্তি ও উপবৃত্তি (সরকার কর্তৃক)

✔ সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা

✔ প্রাথমিক চিকিৎসা সেবা

✔ সরকারি বিধি মোতাবেক বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান

✔ নিয়মিত ক্লাস করলে প্রাইভেট ও কোচিং এর প্রয়োজন হয় না

✔ সেমিস্টার পরীক্ষার পর মেধাভিত্তিক পৃথক ব্যাচ

✔ সৃজনশীল পদ্ধতিতে ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকদ্বারা পাঠদান

✔ ক্যাম্পাসের ভিতরেই রয়েছে মানসম্মত ক্যান্টিন

✔ প্রতিটি শিক্ষার্থীকে সপ্তাহে ২ দিন উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাধ্যতামূলক কম্পিউটার ক্লাস করানো

✔ Spoken English -এ পারদর্শী করা

প্রচেষ্টার ৩৩ তম বছরে শাহীন শিক্ষা পরিবারের সেরা সাফল্য

‘শাহীন শিক্ষা পরিবার’ লেখাপড়ার মানদন্ডে ইতোমধ্যেই সেরা পাঠদানকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জনে সক্ষম হয়েছে । তারই ধারাবাহিকতায় বাংলাদেশে শ্রেষ্ঠত্ব অর্জনে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলা । আমরা শিক্ষার্থীদের শুধু পাঠদানই করি না, আমরা নেই দায়িত্ব । যা একজন শিক্ষার্থীকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে । জাতীয় পর্যায়ে সারাদেশে ৪ বার ১ম স্থান অর্জনের কৃতিত্ব আমাদেরই । এক নজরে শাহীন শিক্ষা পরিবারের সেরা সাফল্য ।

প্রাথমিক শিক্ষা সমাপনীতে

২০০৪, ২০০৮, ২০০৯ ও ২০১০ সনে সমগ্র বাংলাদেশে প্রথম ও ২০১১ সনে সম্মিলিত ৩য় স্থান অর্জন । টাঙ্গাইল হতে ১৯ বার ১ম স্থান অর্জন । এছাড়াও গাজীপুর, বগুড়া ও ময়মনসিংহে ১ম স্থান অর্জনসহ ২০১০ ও ২০১১ সন বরিশালে ১ম স্থান অর্জন ।

ক্যাডেট কলেজ ভর্তিতে

এক বৎসর কোচিং করে চুড়ান্তভাবে চান্স পাওয়ানোর কৃতিত্ব একমাত্র আমাদেরই । শুধুমাত্র ২০২৩ সালেই লিখিত ২৯৮ জনের চান্সপ্রাপ্তি । ক্যাডেট কলেজে চুড়ান্তভাবে চান্স পাওয়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতে ভিত্তি মজবুত করাই আমাদের লক্ষ্য।

জে.এস.সি পরীক্ষায়

গত বৎসর শাহীন স্কুল টাঙ্গাইলে আনুপাতিক A+ প্রাপ্তি হারে ১ম । শাহীন শিক্ষা পরিবার হতে ২০১৮ সনে ৩০৬ জনের A+ প্রাপ্তি সহ শতভাগ পাশ । সর্বশেষ ময়মনসিংহ অঞ্চলে ১ম ও ২য় স্থান অর্জন ।

এস.এস.সি পরীক্ষায়

গ্রেডিং পদ্ধতি প্রবর্তনের প্রথম বৎসর টাঙ্গাইলের একমাত্র A+ প্রাপ্ত জিতু এবং দ্বিতীয় বৎসরে টাঙ্গাইলের একমাত্র A+ প্রাপ্ত সুমি উভয়ই আমাদের ছাত্র-ছাত্রী । শুধুমাত্র টাঙ্গাইল হতেই বিগত বছর গুলোতে ১২২৫ জনের A+ প্রাপ্তি । ২০২০, ২০২১ এবং ২০২২ সনে টাঙ্গাইলে বেসরকারি বিদ্যালয়ের মধ্যে ১ম স্থান অর্জন ।

হাতের লেখা প্রতিযোগিতায়

২০১১ সনে হাতের লেখা প্রতিযোগিতায় বাংলাদেশে ১ম শাহীন ক্যাডেট স্কুল টাঙ্গাইলের নাফিজা ।

Scroll to Top