১। জাতীয় পর্যায়ে চারবার প্রথম স্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান “শাহীন শিক্ষা পরিবার” এ ইংরেজি (গ্রামার/স্পোকেন ইংলিশ), গণিত ও বিজ্ঞান (পদার্থ ও রসায়ন) পাঠদানে পারদর্শী, পরিশ্রমী ও অধূমপায়ী সহকারী শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন ।
২। ইংরেজি (গ্রামার/স্পোকেন ইংলিশ), গণিত ও বিজ্ঞান (পদার্থ ও রসায়ন) বিষয়ে দক্ষতা ভাল থাকলে সম্পৃক্ত বিষয়ে এম.এ. পাশ না হলেও চলবে।
৩। বিজ্ঞান বিষয়ে পাঠদানে আগ্রহী প্রার্থীগণকে পদার্থ, রসায়ন উভয় বিষয়ে পাঠদানে পারদর্শী হতে হবে।
৪। সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় মাসিক বেতন নির্ধারণ করা হবে। ক) ইংরেজি গ্রামার ও স্পোকেন পারদর্শীগণ ১২,০০০-১৫,০০০/- টাকা। খ) গণিত বিষয়ে পারদর্শীগণ ১২,০০০-১৪,০০০/- টাকা। গ) বিজ্ঞান বিষয়ে পারদর্শীগণ – ১২,০০০-১৪,০০০/- টাকা। (যা লিখিত, মৌখিক ও ট্রেনিংকালীন দক্ষতার উপর নির্ধারণ করা হবে।)
৫। সহকারী শিক্ষক হিসেবে সততা, দক্ষতা, যোগ্যতা প্রদর্শন সাপেক্ষে পরবর্তীতে বিনা পুঁজিতে শাখা অংশীদার হিসেবে আবেদন করতে পারবেন। অর্থাৎ শাহীন শিক্ষা পরিবারের কোন একটি জেলা অথবা উপজেলা শাখার পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ থাকবে।
৬। শাহীন শিক্ষা পরিবারের যেকোনো ক্যাম্পাসে কাজ করার মানসিকতা থাকতে হবে।
৭। স্নাতক অধ্যয়নরত আবেদন করতে পারবেন। তবে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ হবে।
৮। ট্রেনিং এর সময়ঃ ২০ হতে ২৫ দিন। ট্রেনিং এর আগে অবশ্যই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ট্রেনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কোন প্রার্থী কাজ করতে অনাগ্রহ প্রকাশ করলে ট্রেনিংকালীন সময়ের যাবতীয় খরচাদি কর্তৃপক্ষকে ফেরত প্রদান করতে হবে ।
৯। ট্রেনিংকালীন থাকা-খাওয়া কর্তৃপক্ষ বহন করবে।
*** অতিরিক্ত তথ্য জানতে- ০১৬২২-২২২১১১, ০১৬৮০-০৬৪১২৫, ০১৬০২-৯৪২৭০২
*** আবেদন ফরম পাঠানোর ঠিকানা:
চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবার
বাসা# ৩৬, রোড# ২৬, সেক্টর# ০৭, উত্তরা, ঢাকা।
*** আবেদন ফরম পাঠানোর শেষ সময় : ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ বিকাল ০৫.০০ টা পর্যন্ত ।
*** লিখিত পরীক্ষার সময় : ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ সকাল ১০.০০ ঘটিকায়।
*** পরীক্ষার ভেন্যু : বাসা: ১৫, রোড: ০৩, সেক্টর: ১১, উত্তরা, ঢাকা-১২৩০।